ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে স্থায়ী নিষিদ্ধের দাবি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 67

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-হেফাজত

গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২১ নভেম্বর) হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিবৃতিটি পাঠান।

বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার পর আওয়ামী লীগ আর রাজনৈতিক দল হিসেবে পরিচিতি পাওয়ার যোগ্যতা রাখে না। দলটির নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে আধিপত্যবাদী শক্তির সহযোগী হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেন তারা।

তাদের অভিযোগ, দিল্লির মদদে আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। কথিত আরেকটি ওয়ান-ইলেভেন সৃষ্টির পরিকল্পনাও প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিবৃতিতে পিলখানা, শাপলা চত্বর, জুলাই গণ-অভ্যুত্থান ও মোদিবিরোধী আন্দোলনে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। নেতারা বলেন, নির্যাতনের শিকার পরিবারগুলোর বিচার পাওয়ার আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে আওয়ামী লীগ ও আধিপত্যবাদের পক্ষে অবস্থান নেওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে।

হেফাজতের নেতারা আরও বলেন, অতীতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে ক্ষমা চাওয়ার মাধ্যমে ক্ষমতায় ফিরলেও দলটি নিজেদের রাজনৈতিক চরিত্র পরিবর্তন করেনি। তাই দলটির ভবিষ্যৎ নিয়ে যেকোনো সিদ্ধান্তে নির্যাতনের শিকার পরিবার ও আহত ব্যক্তিদের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তাদের দাবি, দীর্ঘ ১৫ বছরের শাসনামলে গুম, খুন, পিলখানা, শাপলা ও জুলাই হত্যাকাণ্ডের অভিযোগের কারণে আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা আর অবশিষ্ট নেই। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল করা না গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তারা।

শেখ হাসিনার প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, বিভিন্ন চেষ্টা-তদবিরের পরও কোনো তৃতীয় রাষ্ট্র তাকে আশ্রয় দিতে রাজি হয়নি বলে মনে করে হেফাজত। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে আশ্রয় দিয়ে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়তে চায় না বলেও দাবি করেন সংগঠনটির নেতারা।

এ ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দ্য গার্ডিয়ান শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ এবং দ্য ইকোনমিস্ট তার শাসনকালকে ‘নিকৃষ্ট শাসন’ হিসেবে তুলে ধরেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও তার শাসনামলের বিভিন্ন দিক উঠে এসেছে বলে মন্তব্য করেন তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আওয়ামী লীগকে স্থায়ী নিষিদ্ধের দাবি হেফাজতের

সর্বশেষ আপডেট ১২:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬