প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে সচিবালয়ে এনসিপির প্রতিনিধিদল

- সর্বশেষ আপডেট ০১:৩৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 13
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।
সোমবার (২৩ নভেম্বর) দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও আকরাম হোসেন সিএফকে সচিবালয়ে প্রবেশ করতে দেখা যায়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এনসিপির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে রোববার এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলটির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি।
দলটির মতে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করাকে জাতীয় ঐক্যের ভিত্তি করতে হবে।






























