ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ

গ্রীষ্মের আগেই পূর্ণ উৎপাদনের আশা রূপপুরে

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 61

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আগামী ২০২৭ সালের গ্রীষ্মের আগেই ইউনিটটি পূর্ণ সক্ষমতায় চালুর আশা করছেন প্রকল্পসংশ্লিষ্টরা। এতে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে প্রথম ইউনিট থেকে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় উৎপাদনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানো হবে।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে রূপপুর কেন্দ্র। সেদিন প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হয়। পরে রাত ১১টা ৫০ মিনিটে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল বলেন, প্রথম দফার পরীক্ষায় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হয়েছে। ফলাফল সন্তোষজনক হওয়ায় দ্বিতীয় দফায় আবারও গ্রিড সংযোগ দেওয়া হয়েছে।

তিনি জানান, পরবর্তী পরীক্ষাগুলোর প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন বাড়ানো বা কমানো হবে। প্রয়োজনে পরীক্ষার স্বার্থে ইউনিটটি সাময়িকভাবে বন্ধও রাখতে হতে পারে। উৎপাদনের ওঠানামার সঙ্গে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক আশা প্রকাশ করেন, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। তখন এ ইউনিট থেকে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এতে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুৎ ঘাটতি কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও কেন্দ্রটি এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে যায়নি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা ও নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন শেষে প্রথম ইউনিটের উৎপাদন শতভাগে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ

গ্রীষ্মের আগেই পূর্ণ উৎপাদনের আশা রূপপুরে

সর্বশেষ আপডেট ০১:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬