ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 5

ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মোহাম্মদপুর থানার আওতাধীন লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন। তিনি জানান, ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডরিনের বাবা আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১১:১৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬