ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংকট কাটিয়ে আবার উৎপাদনে ডিএপি সার কারখানা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 174

অ্যামোনিয়া সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানা আবারও উৎপাদনে ফিরছে।

শনিবার থেকে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত এই কারখানায় নতুন করে উৎপাদন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) গত কয়েকদিন ধরে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ থাকায় বন্ধ হয়ে যায়।

তবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) উৎপাদনে ফেরায় আবারও অ্যামোনিয়া সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান আলমগীর জলিল জানান, কাফকো থেকে গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ায় অ্যামোনিয়া পাওয়া যাচ্ছে। কিছু মজুত প্রস্তুত করার পর শনিবার সকাল থেকে কারখানা চালুর পরিকল্পনা রয়েছে এবং দুপুরের দিকে উৎপাদন শুরু হতে পারে।

এর আগে গ্যাস সংকটের কারণে দেশের বড় দুটি সার কারখানা—চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কাফকো—উৎপাদন বন্ধ করলে ডিএপি কারখানায় অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে গত ১৮ এপ্রিল থেকেই ডিএপিএফসিএলের উৎপাদন থেমে যায়।

ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। দেশের কৃষিখাতে সুষম সার সরবরাহে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুটি ইউনিট মিলিয়ে এর দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ৮০০ টন।

অন্যদিকে কাফকোর চিফ অব অপারেশন ফারুক আহমেদ জানান, গত ১ মে গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ার পর ২ মে থেকে কারখানাটি আবার উৎপাদনে যায়। বর্তমানে সেখানে দৈনিক প্রায় ১ হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হচ্ছে, যার ফলে অ্যামোনিয়া সরবরাহ আবার স্বাভাবিক হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ মার্চ সরকারি নির্দেশনায় কাফকো ও সিইউএফএল—দুই কারখানারই উৎপাদন বন্ধ ছিল। কাফকো চালু হলেও সিইউএফএল এখনো বন্ধ রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংকট কাটিয়ে আবার উৎপাদনে ডিএপি সার কারখানা

সর্বশেষ আপডেট ১০:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬