ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীর মামলায় গ্রেপ্তার হচ্ছেন আনারকন্যা ডরিন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 6

যাত্রাবাড়ীর মামলায় গ্রেপ্তার হচ্ছেন আনারকন্যা ডরিন

ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে যাত্রাবাড়ী থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল। পরে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।

ডরিনের বাবা আনোয়ারুল আজীম আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তাঁর মরদেহ পাওয়ার তথ্য প্রকাশ্যে আসে।

এ ঘটনায় কলকাতায় হত্যা মামলা করা হয়। বাবার নিখোঁজ হওয়া ও হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে ঢাকার শেরেবাংলা নগর থানায়ও মামলা করেছিলেন ডরিন। এ ছাড়া বাবার হত্যার বিচার চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছিলেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যাত্রাবাড়ীর মামলায় গ্রেপ্তার হচ্ছেন আনারকন্যা ডরিন

সর্বশেষ আপডেট ০৩:৩৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬