ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হুমকির মামলায় বিপাকে অভিনেত্রী তিশা

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 28

তানজিন তিশা

মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় সোমবার (২৩ নভেম্বর) এ আবেদন করেন বাদী।

ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে উপস্থিত হয়ে তানজিন তিশাকে গ্রেপ্তারের আবেদন করেন সানায়া আনাম।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় দায়ের করা মামলায় সোমবার বিবাদীর হাজিরার দিন ধার্য ছিল। বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও তানজিন তিশা আদালতে উপস্থিত হননি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

তবে বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় আবেদনের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন। ফলে এখনো অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি।

আবেদনে বাদীপক্ষের অভিযোগ, মামলার বিষয়ে অবগত থাকার পরও নির্ধারিত দিনে আদালতে হাজির হননি তিশা। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাদীকে নিয়ে কটূক্তি অব্যাহত রেখেছেন তিনি। এসব কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন সানায়া আনাম। ওই মামলা প্রত্যাহারের জন্য পরবর্তী সময়ে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। একই বছরের ৭ নভেম্বর ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

প্রতারণার মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষ নারাজি আবেদন করলে রোববার (২২ নভেম্বর) আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

বাদীর অভিযোগ, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে তানজিন তিশা পল্লবীতে তার বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় মামলা করতে গেলেও তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হুমকির মামলায় বিপাকে অভিনেত্রী তিশা

সর্বশেষ আপডেট ০৩:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬