ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 12

সীমান্তে পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের

সীমান্তবর্তী এলাকার মানুষকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি সীমান্তে পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অপরাধীদের বেআইনিভাবে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান রাশেদ খাঁন।

স্ট্যাটাসে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে শুধু বন্দী বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আনা উচিত। এর বাইরে কোনো অবৈধ প্রক্রিয়ায় তাঁকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা যুদ্ধের উসকানির শামিল।

রাশেদ খাঁন আরও বলেন, বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না। তবে আইনগত প্রক্রিয়ায় শেখ হাসিনাকে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে দেশ।

আইনের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করে, এমন যেকোনো অন্যায় মোকাবিলায় বাংলাদেশের মুক্তিকামী ও লড়াকু মানুষ প্রস্তুত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সীমান্তে পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের

সর্বশেষ আপডেট ০১:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬