ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা

অসাম্প্রদায়িক সমাজের সংগ্রামী সুফিয়া কামাল

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩২:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 11

অসাম্প্রদায়িক সমাজের সংগ্রামী সুফিয়া কামাল

নারীর অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনে জীবনের পুরোটা সময় সংগ্রাম করেছেন কবি সুফিয়া কামাল। তাঁর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে বর্তমান সমাজের বিভাজন, অসহিষ্ণুতা, নৈতিক অবক্ষয় ও সংঘাত দূর করার আহ্বান জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সাম্য ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন তাঁরা।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস ও সাধারণ সম্পাদক মালেকা বানু। কবির পরিবারের পক্ষে বক্তব্য দেন তাঁর কন্যা, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল। এ ছাড়া বক্তব্য দেন ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার পূরবী তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা পরিষদের সংগঠন উপপরিষদের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফজিলা খাতুন লতা।

অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেত্রীরা এবং ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশের প্রতিনিধিরা। পরে মহিলা পরিষদের কর্মকর্তারা দুটি দলীয় গান পরিবেশন করেন। কবির লেখা থেকে পাঠ করেন প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপপরিষদের সদস্য সিরাজুম মুনিরা এবং জারিন তাসনিম চৌধুরী। একক সংগীত পরিবেশন করেন সংগঠন উপপরিষদের সদস্য আফরা আনতারা ও মহিলা পরিষদের সদস্য পরমা সরকার।

বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জননী সাহসিকা সুফিয়া কামাল শুধু সাহিত্যচর্চায় নয়, দেশের গণতান্ত্রিক, সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর জীবনদর্শন ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

স্বাগত বক্তব্যে মালেকা বানু বলেন, মৃত্যুর ২৭ বছর পরও সুফিয়া কামাল মানুষের সাহস, আস্থা ও প্রেরণার জায়গা হয়ে আছেন। সামাজিক কুসংস্কার, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তিনি সারাজীবন প্রতিবাদ করেছেন। গণতন্ত্র, ভাষার অধিকার, নারী অধিকার এবং মহান মুক্তিযুদ্ধের আন্দোলনে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন প্রজন্মের নারী অধিকারকর্মী, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে তিনি একই লক্ষ্যে ঐক্যবদ্ধ করেছিলেন। ধর্ম, বর্ণ এবং নারী-পুরুষের ভেদাভেদহীন সাম্যভিত্তিক মানবিক সমাজ ছিল তাঁর স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে সাহসের সঙ্গে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

ডা. মাখদুমা নার্গিস রত্না বলেন, সুফিয়া কামালের জন্ম ও প্রয়াণ দিবসের আয়োজন তাঁর আদর্শ নতুন করে স্মরণ এবং সেই পথে চলার অঙ্গীকার করার সুযোগ তৈরি করে। এমন আয়োজন থেকে সমাজের প্রতিকূলতা মোকাবিলায় নতুন উদ্যম ও সাহস পাওয়া যায়। বর্তমান সময়ের নানা বাধা পেরিয়ে কীভাবে দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যেতে হয়, তা কবির জীবন থেকে শেখার রয়েছে।

সুলতানা কামাল বলেন, সমাজের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। সাহিত্যচর্চা, নারী জাগরণ ও সামাজিক আন্দোলনে সুফিয়া কামালের অবদান স্মরণ করে তিনি বলেন, কবি কখনো একা পথ চলায় বিশ্বাস করতেন না; সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করতেন। বর্তমান সমাজে বিভাজন, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয় মোকাবিলায় মানবিক মানুষ তৈরি এবং সামাজিক আন্দোলন জোরদার করা জরুরি। তরুণ প্রজন্মের বিকাশ ও মানবাধিকার সুরক্ষায় নারী অধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মানবিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

পূরবী তালুকদার বলেন, সুফিয়া কামাল তাঁর সাহিত্য, কর্ম ও আদর্শের কারণে সবসময় মানুষের স্মৃতিতে বেঁচে থাকবেন। তাঁকে কেবল কবি হিসেবে পরিচয় করিয়ে দিলেই চলবে না; সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান সম্পর্কেও নতুন প্রজন্মকে জানাতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর জীবন ও কর্ম যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, সুফিয়া কামালের জীবন ও আদর্শ সময়ের গণ্ডি পেরিয়ে পরবর্তী প্রজন্মকেও পথ দেখাচ্ছে। অন্যায়, বিদ্বেষ, অসহিষ্ণুতা ও মুক্তচিন্তার সংকট মোকাবিলায় তাঁর মতো সাহসী ও বিবেকসম্পন্ন মানুষের আদর্শ আজও প্রাসঙ্গিক। কবি সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি মানুষের মনন ও চেতনার বিকাশকে গুরুত্ব দিতেন। তাঁর মতে, শিক্ষা ও জ্ঞানচর্চার উদ্দেশ্য শুধু পেশাগত সাফল্য অর্জন নয়, মানুষের মন ও মানবিকতার বিকাশও। নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধ ও সঠিক নেতৃত্বের চর্চায় গড়ে তুলতে সুফিয়া কামালের আদর্শ অনুসরণ করতে হবে। মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে যুক্ত করে তাদের পাশে দাঁড়ানোর শিক্ষাই কবির জীবন থেকে পাওয়া অন্যতম বড় শিক্ষা বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটি, ঢাকাস্থ জাতীয় পরিষদের সদস্য, ঢাকা মহানগর কমিটির নেত্রী, বিভিন্ন উপপরিষদের সদস্য, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ প্রায় ১০০ জন অংশ নেন।

এ ছাড়া কবি সুফিয়া কামালের কর্মজীবন নিয়ে নির্মিত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণে জননী সাহসিকা কবি সুফিয়া কামাল’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা

অসাম্প্রদায়িক সমাজের সংগ্রামী সুফিয়া কামাল

সর্বশেষ আপডেট ১১:৩২:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬