ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালেন্দ্র শাহের দিল্লি সফরের নেপথ্যে কী?

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 11

বালেন্দ্র শাহের দিল্লি সফরের নেপথ্যে কী?

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। বন্যা-পরবর্তী পুনর্গঠন, বাণিজ্য, জ্বালানি ও বিমান যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই সফরে আলোচনায় আসতে পারে।

রোববার (২২ নভেম্বর) মোদির আমন্ত্রণে দিল্লিতে পৌঁছান বালেন্দ্র শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ।

চলতি বছরের মার্চে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই বালেন্দ্র শাহের প্রথম ভারত সফর। একই সঙ্গে এটি তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। এর আগে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন তিনি।

নেপালের পররাষ্ট্রসচিব অমৃত বাহাদুর রাই জানিয়েছেন, সোমবার দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন করবেন। এ ছাড়া বালেন্দ্র শাহ ও তাঁর প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন মোদি।

সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নেপালের প্রধানমন্ত্রীর।

তবে এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নেপালের অর্থনৈতিক ও অবকাঠামোগত স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি দাবি। নেপালের সরকারি কর্মকর্তাদের মতে, ভারতের কাছ থেকে অতিরিক্ত বিমান চলাচলের প্রবেশপথের অনুমতি পাওয়া, গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যার পর পুনর্গঠনে আর্থিক সহায়তা এবং বাণিজ্য ও পরিবহন খাতে বিশেষ সুবিধা আদায় এই সফরের অন্যতম লক্ষ্য।

অন্যদিকে, নেপালের আকাশসীমা ব্যবহারের সুযোগ এবং বিশেষ করে জ্বালানি খাতে ভারতীয় বিনিয়োগ বাড়াতে আগ্রহী দিল্লি। ফলে দুই দেশের আলোচনায় পারস্পরিক অর্থনৈতিক স্বার্থ ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থা বিশেষ গুরুত্ব পেতে পারে।

সফরে নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল ও প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা কুমার ব্যাঞ্জনকারসহ ৩৫ সদস্যের সরকারি প্রতিনিধিদল রয়েছে। পাশাপাশি ৫২ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও নিজস্ব খরচে সফরে অংশ নিচ্ছে।

বন্যা-পরবর্তী পুনর্গঠন, জ্বালানি, বাণিজ্য, যোগাযোগ ও অবকাঠামোগত সহযোগিতার পাশাপাশি ‘সমৃদ্ধ নেপাল, উন্নত ভারত’ শীর্ষক একটি যৌথ ভিশন ডকুমেন্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়া, দুর্যোগ মোকাবিলা ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, দেশটির ‘প্রতিবেশী প্রথম’ নীতির আওতায় নেপালের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করাই এই সফরের অন্যতম উদ্দেশ্য।

সব মিলিয়ে বালেন্দ্র শাহের এই দিল্লি সফর কেবল আনুষ্ঠানিক কূটনৈতিক সফর নয়; বরং নেপালের অর্থনৈতিক চাহিদা, ভারতের আঞ্চলিক স্বার্থ এবং দুই দেশের দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন সমীকরণ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বালেন্দ্র শাহের দিল্লি সফরের নেপথ্যে কী?

সর্বশেষ আপডেট ০৬:৪৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬