ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডলারের চাপে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৩৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 76

ডলারের চাপে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। শক্তিশালী মার্কিন ডলার এবং আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনায় শুক্রবার (২০ নভেম্বর) কমেছে মূল্যবান এই ধাতুর দাম। এতে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে স্বর্ণ।

শুক্রবার (২০ নভেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) ০২টা ৫৭ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ৩ হাজার ৫৫১ দশমিক ৬৮ ডলারে দাঁড়ায়। ওই দিন লেনদেনের একপর্যায়ে গত বছরের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়েও নেমে আসে স্বর্ণের দাম।

চলতি সপ্তাহে (১৬ থেকে ২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় ৮ দশমিক ৯ শতাংশ। গত ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই মূল্যবান এই ধাতুর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

এদিকে শুক্রবার (২০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মেয়াদী স্বর্ণের ফিউচার চুক্তির দামও ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৫১ দশমিক ৯০ ডলারে নেমে আসে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশা স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করেছে। সাধারণত ডলারের মূল্য বাড়লে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা কমার আশঙ্কা তৈরি হয়।

অন্যদিকে, সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। এ কারণে ফেডের সম্ভাব্য সুদের হার বৃদ্ধি নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডলারের চাপে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

সর্বশেষ আপডেট ১১:৩৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬