ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না’: হুইপ দুলু

নিজস্ব প্রতিবেদক, নাটোর
  • সর্বশেষ আপডেট ০৪:১৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 56

জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু

কোনো ভদ্র পরিবারের সন্তান আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে দুলু বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। দলটির বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং মানুষ হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, যারা মানুষের বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়ে প্রাণহানি ঘটায়, তারা কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে না।

তিনি আরও বলেন, গত ১৭ বছর নাটোরসহ দেশের মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। সন্ত্রাস, অগ্নিসংযোগ কিংবা মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বিএনপি করে না। তারেক রহমান ও খালেদা জিয়াও কখনো এমন রাজনীতিতে বিশ্বাস করেননি বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানের প্রশ্নে কোনো বিভেদ নেই বলে দাবি করেন দুলু। তিনি বলেন, সংসদেও বিরোধীদলীয় নেতা এ বিষয়ে বক্তব্য দিয়েছেন।

দুলু জানান, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরাতে ঐক্যবদ্ধ হয়েছিল, একইভাবে আগামী ডিসেম্বর বিজয়ের মাসজুড়ে নাটোরের মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার পরিকল্পনা রয়েছে তাঁদের।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না’: হুইপ দুলু

সর্বশেষ আপডেট ০৪:১৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬