রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দ্রৌপদী মুর্মুর অভিনন্দন
- সর্বশেষ আপডেট ১০:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 36
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শুক্রবার পাঠানো এক শুভেচ্ছাবার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশের মানুষের সেবায় মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা তাঁর রাষ্ট্রপতি মেয়াদকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক যোগাযোগ এবং পারস্পরিক বন্ধুত্বের ভিত্তির ওপর গড়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে।
দুই দেশের পারস্পরিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান দ্রৌপদী মুর্মু।
শুভেচ্ছাবার্তায় তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন ভারতের রাষ্ট্রপতি।





























