ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
জামায়াত আমিরের হুঁশিয়ারি

‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে শেষ করে দেবে’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 37

জামায়াত আমির

বাংলাদেশে গত ১৫ বছরে গুম, খুন ও নির্যাতন চালানো ব্যক্তিদের কেউ কেউ আশকারা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, সেই সাপই ছোবল দিয়ে শেষ করে দেবে।’

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় শহিদ পরিবারের সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করে জামায়াতে ইসলামী।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ কখনো স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষে ক্ষমতা ছাড়তে পারেনি। দলটি সব সময় লাঞ্ছিত ও অপমানিত হয়ে বিদায় নিয়েছে। কেউ যদি আবার সেই পথ অনুসরণ করতে চান, তাহলে তাঁদের পরিণতিও ভিন্ন হবে না।

বিরোধীদলীয় নেতা বলেন, তাঁরা প্রতিহিংসার বিচার চান না, চান ন্যায়বিচার। অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া কিংবা কারও সামান্য ক্ষতি করাও তাঁদের কাম্য নয়। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে প্রত্যেক অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে বাংলাদেশকে ইজারা দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত নেতাদের ত্যাগের কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, জীবন একটাই, আর সেই জীবন আল্লাহ ও মানবতার জন্য উৎসর্গ করতে তাঁরা প্রস্তুত। তবে কোনো অন্যায়ের কাছে মাথানত করবেন না তাঁরা। তাঁর ভাষ্য, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তাঁর দলের নেতাদের পা কিংবা ঠোঁট কাঁপেনি। তাঁরা বিশ্বাস করতেন, তাঁদের ওপর জুলুম করা হয়েছে এবং তাঁরা শহিদ হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন।

গত ১৫ বছরে গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর দলের অনেক সহকর্মী নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। তাঁদের কারও কারও কবর এখনো পরিবারের সদস্যরা খুঁজে পাননি। অনেক মা-বাবা জানেন না, তাঁদের সন্তান বেঁচে আছেন, নাকি মারা গেছেন। মারা গিয়ে থাকলে কোথায় তাঁর কবর, সেটিও অজানা।

আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, রাজনীতি যদি মানুষ হত্যা করার নাম হয়, তাহলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে। কিন্তু রাজনীতির উদ্দেশ্য যদি মানুষের কল্যাণ, দেশ গঠন, উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করা হয়, তাহলে সেই যোগ্যতা আওয়ামী লীগের নেই। এ কারণে বাংলাদেশে দলটির রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, দলটির মধ্যে যাঁরা ভালো মানুষ এবং দেশকে ভালোবাসেন, তাঁরা নিজেদের পছন্দ অনুযায়ী রাজনৈতিক ঠিকানা খুঁজে নেবেন। তবে বাংলাদেশে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে; এমন কল্পনা না করার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াত আমিরের হুঁশিয়ারি

‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে শেষ করে দেবে’

সর্বশেষ আপডেট ০২:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬