ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ হাজার টাকা বেতনের দাবিতে সড়ক অবরোধ

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 51

৩০ হাজার টাকা বেতনের দাবিতে সড়ক অবরোধ

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তারা সড়কে অবস্থান নেন। এতে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দিয়ে মিরপুর-১০ গোলচত্বরে জড়ো হন। একপর্যায়ে তারা গোলচত্বরের চারপাশের সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টা থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বিক্ষোভকারীরা কোন কোন কারখানার শ্রমিক, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনদুর্ভোগ কমাতে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে জানানো হয়েছে, শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ গোলচত্বর ও আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সড়কে চলাচলকারীদের জরুরি প্রয়োজনে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৩০ হাজার টাকা বেতনের দাবিতে সড়ক অবরোধ

সর্বশেষ আপডেট ০১:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬