ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে শেষে ‘শান্তি ঘোষণা’

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 91

ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে শেষে ‘শান্তি ঘোষণা’

চীনের শেনঝেনে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠক শেষে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমানো, জাতিসংঘের সংস্কার এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে চার দফা যৌথ ‘শান্তি ঘোষণা’ দিয়েছেন তিন নেতা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের সাইডলাইনে শেনঝেনের কাইলিন ভিলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকটি প্রায় ৯০ মিনিট স্থায়ী হয়।

যৌথ ঘোষণায় বলা হয়েছে, পারমাণবিক যুদ্ধে কোনো পক্ষের জয়ী হওয়ার সুযোগ নেই এবং এ ধরনের যুদ্ধ কখনোই লড়া উচিত নয়। পারমাণবিক ঝুঁকি কমানো ও অস্ত্রের বিস্তার ঠেকাতে তিন দেশ সংলাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।

ঘোষণার অন্য বিষয়গুলোর মধ্যে রয়েছে জাতিসংঘের সংস্কার, পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানো এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির নীতির প্রতি সম্মান প্রদর্শন। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতসহ (আইসিসি) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব এখতিয়ার ও ক্ষমতার অপব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

বৈঠককে ইতিহাস সৃষ্টিকারী ঘটনা হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে প্রথমবারের মতো এমন ত্রিপক্ষীয় বৈঠকের সুযোগ তৈরি হয়েছে। তিন দেশের বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় বিশেষ দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শি জিনপিং তিন দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, বড় শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনার পথ খোলা রাখা জরুরি।

অন্যদিকে পুতিন বৈশ্বিক পরিস্থিতি ও বিভিন্ন আঞ্চলিক সংকট নিয়ে আলোচনার কথা জানান। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সমাধানে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে যৌথ ঘোষণায় ইউক্রেন যুদ্ধ কিংবা ইরান সংঘাতের সরাসরি কোনো সমাধানের কথা উল্লেখ করা হয়নি। বার্তা সংস্থা এপি জানিয়েছে, বৈঠক থেকে বড় ধরনের কোনো অগ্রগতির ঘোষণা আসেনি। ফলে ঘোষণাটিকে মূলত আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক সংলাপের বিষয়ে তিন দেশের অভিন্ন অবস্থানের প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প ও পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। ২০২৫ সালের আগস্টে আলাস্কায় সাক্ষাতের পর এই প্রথম মুখোমুখি হন দুই নেতা। বৈঠকের শুরুতে পুতিনকে বন্ধু বলে সম্বোধন করেন ট্রাম্প। পরে শি জিনপিংয়ের সঙ্গেও পৃথক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে এপেক সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি চীনের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। তবে শেনঝেনে শি জিনপিংয়ের সঙ্গে তাঁর কোনো একান্ত বৈঠক হয়নি।

সূত্র: বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স, এপি, তাস ও দ্য গার্ডিয়ান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে শেষে ‘শান্তি ঘোষণা’

সর্বশেষ আপডেট ১১:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬