ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাইশারীতে ১২৪ লিটার চোলাই মদসহ আটক ৪, সিএনজি জব্দ

নিজস্ব প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
  • সর্বশেষ আপডেট ০৭:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 7

বাইশারীতে ১২৪ লিটার চোলাই মদসহ আটক ৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে মাদকবিরোধী অভিযানে ১২৪ লিটার দেশীয় চোলাই মদসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে। তবে পুলিশের অভিযান চলাকালে এক আসামি পালিয়ে গেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বাইশারী বাজারসংলগ্ন পিএইচপি মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি সিএনজিতে করে গর্জনিয়া থেকে বাইশারী বাজার হয়ে ঈদগড়ের দিকে বিক্রির উদ্দেশ্যে চোলাই মদ নেওয়া হচ্ছে। পরে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনজুর হোসেনের নেতৃত্বে একটি দল পিএইচপি মোড়ে অবস্থান নেয়।

দুপুর ১২টা ৯ মিনিটে সন্দেহভাজন সিএনজিটিকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে পুলিশের ওপর দিয়ে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সিএনজিটি আটক করে তল্লাশি চালায়। এ সময় ছয়টি পিপি ব্যাগে রাখা ১২৪ লিটার চোলাই মদসহ চারজনকে আটক করা হয়। পালিয়ে যান আরও এক আসামি।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের রামু উপজেলার মো. সাইফুল ইসলাম (২০), ঈদগাঁওয়ের মো. নয়ন (২৫), কক্সবাজার সদর উপজেলার মো. ইলিয়াস (২৭) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মো. আনোয়ার কালাম (২২)।

পুলিশ জানায়, জব্দ করা চোলাই মদের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ২০০ টাকা এবং সিএনজির মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। পরে সাক্ষীদের উপস্থিতিতে মদ ও সিএনজি জব্দ করা হয়।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, আটক ও পলাতক আসামিদের পরিচয় যাচাই করা হচ্ছে। যাচাই শেষে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়মিত মামলা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাইশারীতে ১২৪ লিটার চোলাই মদসহ আটক ৪, সিএনজি জব্দ

সর্বশেষ আপডেট ০৭:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬