ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী-শিশু নির্যাতন রুখতে দেশজুড়ে ‘অরেঞ্জ ডোর’

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 18

নারী-শিশু নির্যাতন রুখতে দেশজুড়ে ‘অরেঞ্জ ডোর’

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জেন্ডারভিত্তিক বৈষম্য ও নেতিবাচক সামাজিক ধারণা ভাঙতে সারা দেশে শুরু হয়েছে ‘অরেঞ্জ ডোর ক্যাম্পেইন’। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করে সমতা, মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তা ছড়িয়ে দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, তরুণ সমাজ এবং সাধারণ নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তির অপব্যবহারের কারণে নারী ও শিশুদের বিরুদ্ধে নির্যাতনের নতুন নতুন ধরন তৈরি হচ্ছে। এতে ডিজিটাল ও সামাজিক সহিংসতার ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আরও সচেতন হওয়ার পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শামা ওবায়েদ বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কোনো একটি প্রতিষ্ঠানের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। সরকারি-বেসরকারি সংস্থা, তরুণ সমাজ এবং সাধারণ নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

‘সমতায় তারুণ্য; ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অংশীদারত্বে এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বাস্তবায়নে প্রকল্পটি নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত হচ্ছে।

আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক ‘১৬ দিনের অ্যাক্টিভিজম’ কর্মসূচিকে সামনে রেখে তরুণদের সম্পৃক্ত করে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ বিশেষভাবে তৈরি একটি ক্যারাভান। এটি দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে মানুষের মধ্যে জেন্ডার সমতা ও সহিংসতা প্রতিরোধের বার্তা পৌঁছে দেবে। ক্যারাভানে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে দুটি আলাদা অভিজ্ঞতা। ‘ডার্ক রুমে’ তুলে ধরা হয়েছে দৈনন্দিন জীবনে প্রচলিত জেন্ডার বৈষম্য, নেতিবাচক ধারণা ও সামাজিক স্টেরিওটাইপ। অন্যদিকে, ‘অরেঞ্জ রুমে’ দেখানো হয়েছে সমতা, মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা সমাজের চিত্র।

অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বলেন, জেন্ডার সমতা প্রতিষ্ঠায় শুধু নীতি ও প্রতিশ্রুতি যথেষ্ট নয়। এ জন্য মানুষের দৃষ্টিভঙ্গি ও দৈনন্দিন আচরণে পরিবর্তন আনতে হবে। বিশেষ করে তরুণদের প্রচলিত ধারণা নিয়ে প্রশ্ন তুলতে এবং সমতাভিত্তিক সমাজ গঠনে সক্রিয় হতে উৎসাহিত করবে এ ক্যাম্পেইন।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সাবরিনা আরিফিন খান বলেন, মানুষকে পিছিয়ে রাখে এমন প্রচলিত ধারণা ও চর্চাকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়েই প্রকৃত পরিবর্তনের সূচনা হয়। এ পরিবর্তন আনতে সমাজের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

জাগো ফাউন্ডেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক করভি রাখসান্দ বলেন, পরিবারেও নারী ও পুরুষের মধ্যে বৈষম্য রয়েছে কি না, তা নিয়ে প্রত্যেকের আত্মসমালোচনা করা প্রয়োজন। সহিংসতা সব সময় দৃশ্যমান হয় না; শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনও রয়েছে। জেন্ডারভিত্তিক নেতিবাচক ধারণা পরিবর্তনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

তিনি বলেন, অরেঞ্জ ডোর ক্যাম্পেইনের মাধ্যমে তরুণদের মধ্যে সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা বাড়ানো এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চায় আয়োজকরা।

উদ্যোক্তারা জানান, দেশের বিভিন্ন প্রান্তে জেন্ডার সমতা নিয়ে আলোচনা ছড়িয়ে দেওয়া এবং সামাজিক পরিবর্তনে ব্যক্তিগত দায়িত্ব সম্পর্কে মানুষকে সচেতন করাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর, কূটনৈতিক মিশন, উন্নয়ন সহযোগী সংস্থা, নাগরিক সমাজ, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নারী-শিশু নির্যাতন রুখতে দেশজুড়ে ‘অরেঞ্জ ডোর’

সর্বশেষ আপডেট ১২:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬