ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলে ২২০ নারী-শিশু নির্যাতনের শিকার: মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 24

বাংলাদেশ মহিলা পরিষদ

এপ্রিলে দেশে নির্যাতনের শিকার হয়েছে ২২০ জন নারী ও কন্যা । বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে জানা যায়, ৩২ জন কন্যা ও ২৬ জন নারীসহ মোট ৫৮ জন নারী ও কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এরমধ্যে ৮ জন কন্যাসহ ১৭ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষণের পরে হত্যার শিকার হয়েছে ১ জন কন্যাসহ ৩ জন। এছাড়াও ১১ জন কন্যাসহ ১২ জনকে ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে।

যৌন সহিংসতার শিকার হয়েছে ৬ জন কন্যাসহ ১৬ জন। এরমধ্যে ৩ জন কন্যাসহ ৮ জন যৌন নিপীড়নের শিকার, ১ জন্য কন্যাসহ ৩ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে এবং সাইবার সহিংসতার শিকার হয়েছে ২ জন কন্যাসহ ৫ জন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বিভিন্ন কারণে ১৬ জন কন্যা ও ৪১ জন নারীসহ মোট ৫৭ জন হত্যার শিকার হয়েছে। ৪ জন কন্যা ও ১৫ জন নারীসহ ১৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

অগ্নিদগ্ধ ঘটনার শিকার হয়েছে ২ জন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৪ জন, এরমধ্যে যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে ২ জন। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২ জন।

১ জন কন্যাসহ ২ জন গৃহকর্মী নির্যাতন এবং ১ জন কন্যাসহ ২ জন গৃহকর্মী হত্যার ঘটনার শিকার হয়েছে। ৪ জন কন্যাসহ ১৩ জন আত্মহত্যার শিকার হয়েছে, এরমধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে ২ জন কন্যা।

৫ জন কন্যাসহ ৬ জন অপহরণের চেষ্টার ঘটনার শিকার হয়েছে। এছাড়াও অপহরণের চেষ্টার শিকার হয়েছে ৩ জন কন্যা। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১ জন কন্যাসহ ১৪ জন। এছাড়াও ৭ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এপ্রিলে ২২০ নারী-শিশু নির্যাতনের শিকার: মহিলা পরিষদ

সর্বশেষ আপডেট ০৪:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬