ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৃজনশীলতার মঞ্চে ব্র্যাকের শিক্ষার্থীরা

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 66

সৃজনশীলতার মঞ্চে ব্র্যাকের শিক্ষার্থীরা

নৃত্য, সংগীত, চিত্রশিল্প ও সামাজিক উদ্ভাবনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিভা ও উদ্ভাবনী চিন্তা তুলে ধরতে আয়োজন করা হয়েছে ‘ব্র্যাক নেক্সটজেন ২০২৬’। শনিবার (২১ নভেম্বর) সাভারের ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত হয় এ আয়োজনের চূড়ান্ত পর্ব।

ব্র্যাক সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং শ্রেণিকক্ষের বাইরে নিজেদের আগ্রহ ও দক্ষতা প্রকাশের সুযোগ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্ব, যোগাযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বাস্তব জীবনের নানা সমস্যার সৃজনশীল সমাধান খুঁজতে উৎসাহিত করা হচ্ছে।

এবারের আয়োজনে দুটি ক্লাস্টারের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। নৃত্য, সংগীত, চিত্রশিল্প ও সামাজিক উদ্ভাবন; চারটি বিভাগে বিদ্যালয় পর্যায়ের বিভিন্ন ধাপের প্রতিযোগিতা ও বাছাই শেষে ৫৮ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। পরে তারা তিন দিনব্যাপী মেন্টরিং বুটক্যাম্পে অংশ নেয়। সেখানে বিশেষজ্ঞদের পরামর্শ, হাতে-কলমে অনুশীলন ও মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য নিজেদের প্রস্তুত করে।

আয়োজনের চারটি বিভাগ হলো নৃত্যের জন্য ‘মুভ’ (MOVE), সংগীতের জন্য ‘ভয়েস’ (VOICE), চিত্রশিল্পের জন্য ‘ক্যানভাস’ (CANVAS) এবং সামাজিক উদ্ভাবনের জন্য ‘সলভ’ (SOLVE)। চূড়ান্ত পর্বে শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশনা, চিত্রকর্ম প্রদর্শনী এবং বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান উপস্থাপন করে।

‘সলভ’ বিভাগে বিদ্যালয়, পরিবার ও সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের ধারণা তুলে ধরে শিক্ষার্থীরা। ‘ক্যানভাস’ বিভাগে চিত্রকর্মের মাধ্যমে প্রকাশ করে নিজেদের অভিজ্ঞতা, স্বপ্ন ও কল্পনা। অন্যদিকে, ‘মুভ’ ও ‘ভয়েস’ বিভাগে নৃত্য ও সংগীত পরিবেশনার পাশাপাশি ছিল ধ্রুপদি ও নজরুল নৃত্য এবং ‘চিত্রাঙ্গদা’ অবলম্বনে সংগীতনাট্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। এ ছাড়া উপস্থিত ছিলেন আড়ংয়ের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা তানভীর হোসেন, ব্র্যাকের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার মৌটুসী কবীর, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির সোশ্যাল এন্টারপ্রাইজ বিভাগের প্রধান নিভিন রেজা।

অনুষ্ঠানে মৌটুসী কবীর বলেন, দেশের চারপাশে যখন অনেক নেতিবাচক খবর দেখা যায়, তখন শিক্ষার্থীদের প্রতিভা, মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা আশার আলো দেখায়। তাদের প্রত্যেকের মধ্যেই বাংলাদেশকে বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সাফি রহমান খান বলেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরে এ আয়োজনের অভিজ্ঞতা ও শেখাগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেবে বলে আশা করা হচ্ছে। আগামী বছর ব্র্যাক নেক্সটজেন আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে ব্র্যাকের ১২টি বিদ্যালয়ের আরও বেশি শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পায়। ভবিষ্যতে দেশের আরও বেশি শিক্ষার্থীর কাছে এ প্ল্যাটফর্ম পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সৃজনশীলতার মঞ্চে ব্র্যাকের শিক্ষার্থীরা

সর্বশেষ আপডেট ০৯:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬