ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ ডিগ্রির নিচে পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়
  • সর্বশেষ আপডেট ০২:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 1

১৫ ডিগ্রির নিচে পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

রোদের দেখা মিললেও কমছে না শীতের অনুভূতি। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। টানা তিন দিন ধরে জেলাটির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হচ্ছে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে জেলার বিভিন্ন এলাকা। কুয়াশার ঘনত্ব আগের দিনের তুলনায় কিছুটা কম থাকলেও হিমেল বাতাসে শীতের অনুভূতি ছিল বেশ। ভোরে সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়।

সকালে শীত উপেক্ষা করেই জীবিকার সন্ধানে বের হন শ্রমজীবী মানুষ। কেউ কাজে যান, কেউ আবার চা-বাগানে কাজ শুরু করেন কুয়াশা আর ঠান্ডার মধ্যেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে স্বস্তি ফিরছে না।

তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার বাসিন্দা আজিজুর রহমান বলেন, সকালে চা-বাগানে কাজ করতে গেলে কুয়াশা ও ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে। শীতের মৌসুম এখনো পুরোপুরি শুরু না হলেও এরই মধ্যে ঠান্ডার তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে।

সদর উপজেলার অমরখানা এলাকার বাসিন্দা রমিজুল ইসলাম বলেন, প্রতিবছর শীত আসে, আবার চলেও যায়। কিন্তু তাঁদের মতো দরিদ্র মানুষের দুর্ভোগ কমে না। সরকারি বা বেসরকারিভাবে একটি শীতের কম্বল পেলেও অনেক উপকার হতো বলে জানান তিনি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বৃষ্টি বলয় কেটে যাওয়ায় গত কয়েক দিন কুয়াশার পরিমাণ বেশি ছিল। এখন কুয়াশা কিছুটা কমেছে, তবে শীতের অনুভূতি কমেনি। হিমালয় থেকে আসা বাতাসের কারণে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। চলতি মাসের শেষ দিকে জেলায় শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৫ ডিগ্রির নিচে পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

সর্বশেষ আপডেট ০২:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬