ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০৪:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 46

নাইক্ষ্যংছড়িতে গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাফর আলম ওরফে বাবুল (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মংক্যচিং নামে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের ছাদুঅং পাড়া বৌদ্ধ মন্দির এলাকার একটি সিঁড়ি থেকে রক্তাক্ত অবস্থায় জাফর আলমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাফর আলম ৬ নম্বর ওয়ার্ডের লম্বাবিল চিতার পাড়ার মৃত ওসমানের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে মংক্যচিং নামে একজনকে আটক করা হয়েছে।

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম জানান, সিঁড়িতে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তবে কী কারণে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, নিহত ব্যক্তি ব্যবসায়ী ছিলেন। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাইক্ষ্যংছড়িতে গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১

সর্বশেষ আপডেট ০৪:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬