ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিন বন্ধ এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 22

চার দিন বন্ধ এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে সারা দেশে গ্যাসের স্বল্পচাপ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

পেট্রোবাংলা জানায়, বর্তমানে দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের দৈনিক গ্যাস সরবরাহের সক্ষমতা ১০৫ কোটি ঘনফুট। এর মধ্যে নিয়মিত প্রায় ৯২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। তবে সামিটের টার্মিনাল বন্ধ থাকায় জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কমে দৈনিক ৬০ কোটি ঘনফুটে নেমে আসবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। এর বিপরীতে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে সরবরাহ পাওয়া যায় প্রায় ১৬০ কোটি ঘনফুট। বাকি চাহিদা পূরণ করা হয় আমদানি করা এলএনজি দিয়ে।

রক্ষণাবেক্ষণের কারণে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও আবাসিক খাতে গ্যাস সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত বছরের ডিসেম্বরেও সামিটের এই টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চার দিন বন্ধ এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ

সর্বশেষ আপডেট ০৭:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬