ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এলএনজি টার্মিনালে ত্রুটি, বাড়ছে গ্যাসের চাপ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 152

বাংলাদেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে আবারও যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমতে শুরু করেছে এবং আগামী দুদিন সারাদেশে সরবরাহ স্বাভাবিকের চেয়ে কম থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কয়েকদিন আগেই একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) রক্ষণাবেক্ষণের কারণে সরবরাহ কমানো হয়েছিল। সম্প্রতি সেটিতেই নতুন করে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হলেও এরই মধ্যে গ্যাস সরবরাহ কমে গেছে।

এর আগে ১৫ ফেব্রুয়ারি একই টার্মিনাল মেরামতের জন্য বন্ধ ছিল। টানা দুই দিন বন্ধ থাকার পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়। তবে এক সপ্তাহ না যেতেই আবারও সরবরাহ বিঘ্নিত হওয়ায় নতুন করে সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ অবস্থায় শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক খাতে গ্যাসের চাপ কম থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কারিগরি ত্রুটি সমাধানের কাজ চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এলএনজি টার্মিনালে ত্রুটি, বাড়ছে গ্যাসের চাপ

সর্বশেষ আপডেট ০৫:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬