ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডামুড্যায় নয়, সদরে বিশ্ববিদ্যালয় চান স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৮:৪৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 13

ডামুড্যায় নয়, সদরে বিশ্ববিদ্যালয় চান স্থানীয়রা

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদর অথবা এর আশপাশে স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার পালং ইউনিয়নের কানার বাজারে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সীর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

একই দাবিতে তুলাসার ও ডোমসার ইউনিয়নসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায়ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কানার বাজারে কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা প্রায় ৩০ মিনিট শরীয়তপুর-ডামুড্যা-ভেদরগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা সরদার একেএম চাঁন মিয়া। এ সময় শরীয়তপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সিদ্দিক বেপারী, পালং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম ফকির, যুবদল নেতা মিন্টু খান, আফজাল সরদার, পারভেজ খলিফা ও সাগর বেপারীসহ স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে নজরুল ইসলাম লিটন মুন্সী বলেন, ২০২৩ সালে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হওয়ার পর সদর উপজেলার ডোমসার ও নড়িয়া উপজেলার নশাসন এলাকাকে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছিল। তবে ডামুড্যা উপজেলার প্রস্তাবিত স্থানটি জেলার এক প্রান্তে হওয়ায় বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি হতে পারে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি দূরবর্তী স্থানে স্থাপন করা হলে শিক্ষার্থীদের আবাসন, চিকিৎসা ও টিউশনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও কঠিন হবে। তাই শিক্ষার্থীদের স্বার্থ ও সার্বিক সুবিধা বিবেচনায় নিয়ে জেলা সদর অথবা এর আশপাশে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান তিনি।

জেলা বিএনপি নেতা সরদার একেএম চাঁন মিয়া বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় পুরো জেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই কোনো নির্দিষ্ট এলাকার পরিবর্তে জেলার সব উপজেলার মানুষের যাতায়াত ও নাগরিক সুবিধা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়টির স্থান নির্ধারণ করা উচিত। এতে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি আবাসন ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করাও সহজ হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডামুড্যায় নয়, সদরে বিশ্ববিদ্যালয় চান স্থানীয়রা

সর্বশেষ আপডেট ০৮:৪৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬