প্লট দুর্নীতির মামলায় কারাগারে শওকত আজিজ রাসেল
- সর্বশেষ আপডেট ০৬:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 53
রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন।
এদিন আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন রাসেল। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে তাঁর পক্ষ থেকে কারাগারে ডিভিশন দেওয়ার আবেদনও করা হয়।
দুদকের প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন সাংবাদিকদের বলেন, পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে রাসেল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তাঁর আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে জামিন চান। তবে আদালত আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত এ মামলায় শওকত আজিজ রাসেলসহ আটজনকে ১৪ বছর করে কারাদণ্ড দেন।































