ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালা সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০৮:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 49

দীঘিনালা সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

খাগড়াছড়ির দীঘিনালা সীমান্তে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে উচ্চপর্যায়ের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ, কাঁটাতারের বেড়া এবং আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাবুছড়া ৭ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। উত্তর লক্কাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আন্তর্জাতিক সীমান্তের ২২৭৮ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিরা এতে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাবুছড়া ৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াদ। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৫৪ ও ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পিয়ুশ কুমার। এ সময় উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে রাস্তা নির্মাণের বিষয়ে আপত্তি জানায় বিজিবি। এ ধরনের নির্মাণকাজ সীমান্তসংক্রান্ত বিধিবিধানের পরিপন্থী বলে উল্লেখ করেন বিজিবির প্রতিনিধিরা। জবাবে বিএসএফের কমান্ড্যান্ট ভবিষ্যতে এ ধরনের কাজের পুনরাবৃত্তি না করা এবং নির্মিত রাস্তা ব্যবহার না করার আশ্বাস দেন।

এ ছাড়া জোরপূর্বক বাংলাদেশে লোক পাঠানোর বিষয়ে বিএসএফকে সতর্ক করে বিজিবি। বৈঠকে বাবুছড়া সীমান্তে নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই প্রায় এক বর্গকিলোমিটার অপদখলীয় ভূমি পুনরুদ্ধার করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তের ২২৭৫ নম্বর প্রধান পিলারের ৫-এস এলাকায়ও কিছু ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজিবির মতে, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ সৌজন্য বৈঠক সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি দুই বাহিনীর পারস্পরিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালা সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

সর্বশেষ আপডেট ০৮:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬