ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 16

ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর ধানমন্ডিতে ১৪ তলা একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে ধানমন্ডি ১০ নম্বরের ‘এ’ ব্লকের ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সর্বশেষ আপডেট ০৫:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬