ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসায় সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন বকুল

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০১:১১:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 92

মাদ্রাসায় সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন বকুল

নরসিংদীর রায়পুরায় প্রথমবারের মতো একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে নবুয়ারচর দারুল আরকাম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ৪ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এ সৌরবিদ্যুৎ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে আধুনিক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে পাইলট প্রকল্প হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাইশা পাওয়ার টেক বিডির রিজিওনাল ডিরেক্টর ও সমাজসেবক মো. শাখাওয়াত হোসেন ভূঁইয়ার অর্থায়নে মাদ্রাসাটিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকট, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা ও পরিবেশদূষণ মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বাড়ছে। সৌরবিদ্যুৎ এখন শুধু বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নয়, বরং বিদ্যুৎ ব্যয় কমানো, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার কার্যকর মাধ্যম।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাসাবাড়ি, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে এ ব্যবস্থার ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখা সম্ভব হবে।

এমপি আশরাফ উদ্দিন বকুল আরও বলেন, মাদ্রাসা, স্কুল ও এতিমখানার শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। সৌরবিদ্যুৎ একটি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ব্যবস্থা। এ ধরনের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রায়পুরাসহ দেশের প্রতিটি অঞ্চলের মানুষ যেন উন্নয়নের সুফল ভোগ করতে পারে, সে উদ্যোগ নিতে হবে।

মাইশা পাওয়ার টেক বিডির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নতমানের সোলার প্যানেল, আধুনিক ইনভার্টার ও প্রয়োজনীয় যন্ত্রাংশের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ, কারিগরি সহায়তা, দ্রুত সার্ভিস এবং দক্ষ জনবলের মাধ্যমে নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ প্রশংসনীয়। এ উদ্যোগের জন্য তিনি প্রতিষ্ঠানটির রিজিওনাল ডিরেক্টর মো. শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাইশা পাওয়ার টেক বিডির রিজিওনাল ডিরেক্টর ও সমাজসেবক মো. শাখাওয়াত হোসেন ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র আব্দুল কুদ্দুছ মিয়া, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আসাদুর রহমান মিলন, ফরিদ উদ্দিন, আব্দুল বাতেন, মুকলেছুর রহমান মুক্তার ও আব্দুল বাছেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন রায়পুরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম সরকার, রায়পুরা পৌরসভা যুবদলের সদস্যসচিব সুমন নেওয়াজ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফিরোজ আল মুজাহিদ, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিন আসাদ, উপজেলা জাসাসের সদস্যসচিব সবুজ নন্দী, রায়পুরা পৌরসভা শ্রমিক দলের সভাপতি হাবিব উল্লা, পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আক্তার, অলিপুরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী উসমান মিয়া, কবির হোসেন মেম্বারসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাদ্রাসায় সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন বকুল

সর্বশেষ আপডেট ০১:১১:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬