ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
- সর্বশেষ আপডেট ০৬:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 20
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সদস্য মঙ্গলবার শপথ নেবেন। তাঁরা হলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের সদস্য এলিজা জামান।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসন থেকে এবং এলিজা জামান সংরক্ষিত নারী আসন-২৩ (৩২৩ নম্বর আসন) থেকে নির্বাচিত হয়েছেন।
শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। অন্যদিকে, মিরপুরের রাড্ডা হাসপাতালকাণ্ডের পর ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়। ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির এলিজা জামান।































