ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি হতে হবে পার্লামেন্টকেন্দ্রিক: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 48

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্টকেন্দ্রিক; এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘রাস্তায় নয়, পার্লামেন্টকেন্দ্রিক রাজনীতি হতে হবে। আন্দোলন করে ফ্যাসিস্ট শক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এটাকে কাজে লাগাতে হবে।’

তিনি বলেন, শুধু রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে দেশের পরিবর্তন সম্ভব নয়। দেশকে এগিয়ে নিতে হলে নতুন করে দেশ গড়ে তুলতে হবে। এ কাজে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

মির্জা ফখরুল বলেন, যুবসমাজকে কর্মমুখী করে গড়ে তুলতে হবে। দেশের অগ্রযাত্রায় তরুণদের হাতে চালিকাশক্তি তুলে দিতে হবে। যুবসমাজকে কীভাবে কাজে লাগানো যায়, সেটিই সরকারের বড় চ্যালেঞ্জ।

শিক্ষাব্যবস্থার উপযোগিতা নিয়েও কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, শিক্ষিত ও দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে পারলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা সহজ হবে। এ লক্ষ্যেই সরকার কাজ করছে। বেকারত্বের হতাশা থেকে মাদকের ভয়াবহতা বেড়েছে উল্লেখ করে তিনি এ পরিস্থিতি থেকে উত্তরণে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজকে রুখে দাঁড়াতে হবে। সমাজের নেতিবাচক দিকগুলো আন্দোলনের মাধ্যমে প্রতিহত করতে তরুণদের ভূমিকা রাখতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজনীতি হতে হবে পার্লামেন্টকেন্দ্রিক: রাষ্ট্রপতি

সর্বশেষ আপডেট ০১:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬