ঢাকের বাজনায় প্রধানমন্ত্রীকে বরণ করল মতুয়া সম্প্রদায়
- সর্বশেষ আপডেট ০১:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 49
ঢাকের বাদ্য, বর্ণিল সাজসজ্জা ও উৎসবমুখর পরিবেশে বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন মতুয়া সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধানমন্ত্রীকে একনজর দেখা ও শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার তাঁর আগমন উপলক্ষে অনুষ্ঠানস্থলে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। মোল্লা থানা ও মাদারতলী এলাকা থেকে নারী-পুরুষের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।
আয়োজনে মতুয়া ও হিন্দু সম্প্রদায়ের মানুষ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের লোকজন অংশ নেন। ঢাকের তালে তালে নানা সাজে সুসজ্জিত দলগুলো প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।
উপস্থিত অনেকেই জানান, এর আগে সরাসরি কোনো প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ হয়নি তাঁদের। এবার কাছ থেকে তারেক রহমানকে দেখতে পেরে তাঁরা আনন্দিত। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে পেরে নিজেদের উচ্ছ্বাসের কথাও জানান তাঁরা।
এ সময় মতুয়া সম্প্রদায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা প্রকাশ করেন।
স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ঢাকের বাদ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটে প্রধানমন্ত্রীকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।






























