ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে কটূক্তি : সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সিফাত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ০৫:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 204

প্রধানমন্ত্রীকে কটূক্তি : সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সিফাত

গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ও সরকারকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে পুরোনো সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আওয়াল।

পুলিশ কর্মকর্তা বলেন, সিফাতের বিরুদ্ধে মানহানির কোনো মামলা হয়নি। তাকে পূর্বের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা-পুলিশ তাকে আটক করে।

আব্দুল্লাহ সিফাতের বাড়ি গাজীপুরের দক্ষিণ খাইলকুর এলাকায়। তিনি ‘ইনকিলাব মঞ্চ’-এর গাছা শাখার সদস্য বলে জানা গেছে।

সিফাতকে আটকের খবর ছড়িয়ে পড়লে গাছা থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন যুবশক্তির নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নেন। সিফাতকে মুক্তি না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এ সময় সিফাতকে আটকের বিষয়টি নিয়ে এনসিপি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা থানার সামনে মুখোমুখি অবস্থান নেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, সিফাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রীকে কটূক্তি : সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সিফাত

সর্বশেষ আপডেট ০৫:৪১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬