ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম বাদ দিল সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 186

জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম বাদ দিল সরকার

সরকার বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে। এর মধ্যে একটি জাহাজের নাম থেকে ‘জয় বাংলা’ এবং অন্য চারটি জাহাজের নাম থেকে জাতীয় চার নেতার নাম বাদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস অদম্য বাংলা। জাতীয় চার নেতার নামে থাকা বাকি চারটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। বিসিজিএস সৈয়দ নজরুলের নতুন নাম বিসিজিএস ফিরোজ কবীর, বিসিজিএস তাজউদ্দীনের নাম বিসিজিএস নুরুল ইসলাম, বিসিজিএস মনসুর আলীর নাম বিসিজিএস এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস কামরুজ্জামানের নাম রাখা হয়েছে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাম অবিলম্বে কার্যকর হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম বাদ দিল সরকার

সর্বশেষ আপডেট ০৪:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬