ঢাকা ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ঠেকাতে সংসদে মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 27

শেখ হাসিনাকে ঠেকাতে সংসদে মোনাজাত

ফ্যাসিস্ট শক্তিকে বিতাড়িত করার পর আবার কেউ তাদের ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করার সক্ষমতা চেয়ে জাতীয় সংসদে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। একই সঙ্গে সংসদের কাছে জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের সক্ষমতা ও তাওফিক দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে মোনাজাত পরিচালনাকালে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।

মোনাজাতে তিনি বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে তাওফিক দিয়েছ। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা যেন তাকে প্রতিহত করতে পারি। এই সংসদের দিকে রাষ্ট্রের সবাই যেদিকে তাকিয়ে আছে, আমরা যেন তা বাস্তবায়ন করতে পারি।’

এর আগে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টা ৩৮ মিনিটে সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী। এ সময় তিনি দেশ, রাষ্ট্র এবং সংসদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনাকে ঠেকাতে সংসদে মোনাজাত

সর্বশেষ আপডেট ০৬:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬