ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 103

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি পুনর্গঠন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন আ ন ম সাইফুল ইসলাম।

এ ছাড়া কমিটির দায়িত্বপ্রাপ্ত চার নেতা হলেন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি পুনর্গঠন

সর্বশেষ আপডেট ০২:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬