ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মকর্তাশূন্য পাউবো অফিস, ঝুঁকিতে বাঁধের তদারকি

তারিক লিটু, খুলনা
  • সর্বশেষ আপডেট ০৫:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 102

কয়রায় পানি উন্নয়ন বোর্ডের

খুলনার কয়রায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আমাদী উপবিভাগীয় কার্যালয় থাকলেও সেখানে নিয়মিত বসেন না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তিনজন কর্মকর্তা ও একজন গেট অপারেটরসহ চারজনের জনবল থাকলেও অধিকাংশ সময় কার্যালয়টি তালাবদ্ধ থাকে। কর্মকর্তাদের পরিবর্তে মাঝেমধ্যে শুধু গেট অপারেটরকে দেখা যায়। এতে সরকারি সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে প্রায় ১ হাজার ১৭২ কোটি টাকার বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পের কাজের তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে।

গত দুই মাসে অন্তত পাঁচবার বিভিন্ন সময়ে সরেজমিনে গিয়ে কার্যালয়টিতে কোনো কর্মকর্তার দেখা পাওয়া যায়নি। এমনকি একমাত্র কর্মচারী গেট অপারেটর গৌররন্দকেও নির্ধারিত সময়ে নিয়মিত পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কখনো আমাদী বাজারে, আবার কখনো ব্যক্তিগত কাজে বাইরে থাকার কথা জানান। তবে স্থানীয়দের দাবি, তাঁকে প্রায়ই কার্যালয়ের ভেতরে কিংবা পাশের চায়ের দোকানে দেখা যায়।

স্থানীয়দের ভাষ্য, মাঝেমধ্যে কর্মকর্তারা পাজেরো গাড়ি নিয়ে কার্যালয়ে আসেন। কিছুক্ষণ অবস্থান করে আবার চলে যান। ফলে গুরুত্বপূর্ণ এই কার্যালয়টি কার্যত কর্মকর্তা-শূন্য অবস্থায় পড়ে থাকে।

কর্মকর্তারা থাকেন খুলনায়

আমাদী উপবিভাগীয় কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ জানিয়েছেন, তিনি খুলনা কার্যালয়ে কাজ করেন। প্রয়োজন হলে কয়রায় আসেন। একইভাবে উপসহকারী প্রকৌশলী সোলায়মান হোসেনও কাজ থাকলে খুলনা থেকে কয়রায় যান বলে জানিয়েছেন।

কিন্তু কয়রার জন্য পৃথক উপবিভাগীয় কার্যালয় থাকার পরও কর্মকর্তারা সেখানে নিয়মিত অবস্থান না করলে স্থানীয় বাসিন্দারা জরুরি প্রয়োজনে কার কাছে যাবেন, সেই প্রশ্ন উঠেছে। বিশেষ করে বেড়িবাঁধে ভাঙন দেখা দিলে কিংবা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার; তা নিয়েও উদ্বিগ্ন স্থানীয়রা।

১১৭২ কোটি টাকার প্রকল্প

কয়রা উপকূলীয় জনপদের নিরাপত্তা অনেকটাই নির্ভর করে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপর। নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে থাকা এ জনপদ রক্ষায় বর্তমানে ১ হাজার ১৭২ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে পোল্ডার ১৪/১ পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

পাউবোর খুলনা ও সাতক্ষীরা-২ বিভাগের অধীনে প্রকল্পটির কাজ চলছে। কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীতীরবর্তী প্রায় ৩২ কিলোমিটার বাঁধ সংস্কার ও টেকসই করার পাশাপাশি নদীতীর সংরক্ষণ, নিষ্কাশন খাল পুনঃখনন, রেগুলেটর প্রতিস্থাপনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ রয়েছে প্রকল্পে।

তবে প্রকল্পের কাজ নিয়ে বিভিন্ন সময়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, নির্ধারিত মানের বালুর পরিবর্তে লোনা বালু দিয়ে সিসি ব্লক তৈরি, ব্লক ও জিও ব্যাগ স্থাপনে অনিয়ম এবং বাঁধের বিভিন্ন স্থানে মাটি দেবে যাওয়ার অভিযোগ।

এ ছাড়া কোথাও নির্ধারিত পরিমাণে মাটি না দেওয়া, বাঁধের ঢালে যথাযথভাবে মাটি ও নির্মাণসামগ্রী ব্যবহার না করা, সামান্য আঘাতেই ব্লক ভেঙে যাওয়া এবং নদীতে ব্লক ও জিও ব্যাগ ফেলার ক্ষেত্রে নিয়ম না মানার অভিযোগও রয়েছে। কিছু এলাকায় জমি অধিগ্রহণ ছাড়াই ব্যক্তিমালিকানাধীন জমিতে বাঁধ নির্মাণের অভিযোগে জমির মালিকদের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের বিরোধের ঘটনাও ঘটেছে।

প্রকল্পের কয়েকটি প্যাকেজে কাজের ধীরগতি, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া এবং গুরুত্বপূর্ণ কিছু স্থানে কাজ অসমাপ্ত থাকার অভিযোগও রয়েছে। এসব পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের নিয়মিত উপস্থিতি ও মাঠপর্যায়ে তদারকির প্রয়োজনীয়তা আরও বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

তদারকি নিয়ে প্রশ্ন

স্থানীয় আমাদী গ্রামের বাসিন্দা শাহ হিরো বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মাঝেমধ্যে কয়রার কার্যালয়ে আসেন। তবে তাঁদের নিয়মিত অফিস করতে দেখা যায় না। কখনো গাড়ি নিয়ে এসে কিছুক্ষণ অবস্থান করে আবার চলে যান। অথচ উপকূলের বেড়িবাঁধের সমস্যা, নদীভাঙন ও নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণে কর্মকর্তাদের নিয়মিত মাঠপর্যায়ে থাকা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়রার বিভিন্ন স্থানে বেড়িবাঁধে ভাঙন, মাটি ধস, সড়কের বেহাল অবস্থা ও নদীতীর সংরক্ষণে সমস্যা রয়েছে। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হলে কিংবা জরুরি মেরামতের প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাওয়া যায় না। এতে সমস্যার দ্রুত সমাধান ব্যাহত হচ্ছে। বর্ষা মৌসুমে জোয়ারের পানি ও নদীভাঙনে জনপদ, কৃষিজমি, বসতবাড়ি ও মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

পাউবোর বক্তব্য

খুলনা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান বলেন, কর্মকর্তাদের খুলনা কার্যালয়ে নিয়মিত রিপোর্টিং করতে হয়। এ কারণে তাঁরা খুলনা থেকে সরাসরি কাজের সাইটে যান এবং কাজ শেষে আবার কার্যালয়ে ফিরে আসেন। বিভাগে তিনজন কর্মকর্তা রয়েছেন। তাঁদের মধ্যে প্রতিদিন একজন করে কর্মকর্তা কাজের সাইটে দায়িত্ব পালন করেন।

তবে বর্তমানে কয়রা কার্যালয় কিংবা প্রকল্পের কাজের সাইটে কোন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন, জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাবেন বলে জানান তিনি।

এদিকে খুলনা শহর থেকে কয়রার পাউবো কার্যালয় ও বিভিন্ন প্রকল্পের কাজের সাইটের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে একই দিনে খুলনা থেকে কয়রায় এসে দাপ্তরিক কাজ, প্রকল্প পরিদর্শন এবং আবার খুলনায় ফিরে যাওয়া কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, প্রকল্পের কাজ নিয়মিত তদারকি হচ্ছে, নাকি কেবল কাগজে-কলমেই দায়িত্ব পালন করা হচ্ছে?

জবাবদিহি চান স্থানীয়রা

স্থানীয়দের দাবি, উপকূলের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদী উপবিভাগীয় কার্যালয়ে কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি হাজিরা ও দায়িত্ব পালনের তথ্য যাচাই করতে হবে।

একই সঙ্গে প্রকল্পের প্রতিটি কাজ নিয়মিত পরিদর্শন, নির্মাণসামগ্রীর মান পরীক্ষা, অনিয়মের অভিযোগ তদন্ত এবং কাজের অগ্রগতি স্বাধীনভাবে যাচাইয়ের দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত না হলে বিপুল অর্থ ব্যয়ে বাস্তবায়নাধীন বাঁধ প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল পাওয়া নিয়ে সংশয় থেকেই যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কর্মকর্তাশূন্য পাউবো অফিস, ঝুঁকিতে বাঁধের তদারকি

সর্বশেষ আপডেট ০৫:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬