ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডার্ক ওয়েবে অপরাধ তদন্ত শিখবেন পুলিশ কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 97

ডার্ক ওয়েবে অপরাধ তদন্ত শিখবেন পুলিশ কর্মকর্তারা

শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ ও শিশু যৌন পাচার প্রতিরোধে ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল তদন্ত বিষয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ঢাকার রাজারবাগে ডিটেকটিভ ট্রেনিং স্কুলে (ডিটিএস) চার দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম)।

‘অভ্যন্তরীণ শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ ও শিশু যৌন পাচার প্রতিরোধে ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল তদন্ত এবং বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ’ শীর্ষক প্রশিক্ষণ চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। এতে পাঁচটি আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থার ৩৯ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি ও আইজেএম কর্মকর্তারা

প্রশিক্ষণের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসন। এ সময় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা ইসরাত জাহান, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের টিআইপি-বিষয়ক রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীদের মধ্যে সিআইডির ১১ জন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ১২ জন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ১০ জন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) দুজন করে কর্মকর্তা রয়েছেন।

চার দিনে মোট ১৪টি সেশন পরিচালনা করবেন চারজন অভিজ্ঞ প্রশিক্ষক। তাঁরা হলেন পিবিআইয়ের এসপি মো. জহুরুল হক, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (এডিশনাল এসএসপি) শাহনেওয়াজ রাজু, এনএসআইয়ের জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ আশিকুর রহমান এবং আইজেএমের ইউরোপীয় মানব পাচারবিরোধী কর্মসূচির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নয়ন ও অংশীদারত্ববিষয়ক ব্যবস্থাপক ক্যালেব ক্যারল।

শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব

উদ্বোধনী অনুষ্ঠানে রেবেকা খান বলেন, মানব পাচার ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শোষণ প্রতিরোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তদন্ত ও বিচারপ্রক্রিয়ার উন্নয়ন, ভুক্তভোগীদের সুরক্ষা ও সহায়তা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং শিশুদের বাণিজ্যিক যৌন শোষণের মতো অপরাধ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জোরদার করা হচ্ছে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, সক্ষমতা, অংশীদারত্ব ও কার্যকর বাস্তবায়ন বাড়াতে হবে। নীতি প্রণয়ন, সভা কিংবা প্রশিক্ষণের সংখ্যা দিয়ে সাফল্য পরিমাপ করা যায় না। বরং কতসংখ্যক শিশুকে শোষণ থেকে রক্ষা করা গেল, কতজন ভুক্তভোগী ন্যায়বিচার পেলেন এবং অপরাধীদের কতটা জবাবদিহির আওতায় আনা সম্ভব হলো; সাফল্যের প্রকৃত মাপকাঠি সেগুলো।

আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসন বলেন, অপরাধের ধরন ও অপরাধী চক্রের কৌশল দ্রুত পরিবর্তিত হচ্ছে। শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ ও পাচারের ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার বাড়ছে। শুধু সরাসরি অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করলে বৃহত্তর অপরাধী নেটওয়ার্ক ধরাছোঁয়ার বাইরে থেকে যেতে পারে।

তিনি বলেন, অপরাধগুলো ক্রমেই জটিল ও কৌশলনির্ভর হয়ে উঠছে। এসব অপরাধ মোকাবিলায় তদন্ত ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগ, দক্ষতা এবং পারস্পরিক অংশীদারত্ব আরও জোরদার করা প্রয়োজন।

ক্রিপ্টোকারেন্সি ও ডার্ক ওয়েবে তদন্তের প্রশিক্ষণ

প্রশিক্ষণে ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট অপরাধের সাম্প্রতিক প্রবণতা, মানব পাচার, শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ, সাইবার জালিয়াতি ও অর্থ পাচারের সঙ্গে এসব অপরাধের সম্পর্ক তুলে ধরা হবে। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইনের মৌলিক ধারণা, অপরাধে ডিজিটাল মুদ্রার ব্যবহার এবং উন্মুক্ত তথ্যভিত্তিক গোয়েন্দা অনুসন্ধান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্লকচেইন বিশ্লেষণ, ডিজিটাল সম্পদের লেনদেন শনাক্তকরণ এবং মানব পাচার-সংশ্লিষ্ট অপরাধী চক্রের আর্থিক কার্যক্রম অনুসন্ধানের কৌশল শিখবেন। এ ছাড়া স্থানীয় ও আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্ক শনাক্ত ও ভেঙে দেওয়া, অনলাইনে তদন্তকারীদের নিরাপত্তা এবং ডার্ক ওয়েবে তদন্তের পদ্ধতি নিয়েও আলোচনা হবে।

প্রশিক্ষণের মূল লক্ষ্য বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর শিশু যৌন শোষণ ও পাচার মোকাবিলায় তদন্ত কর্মকর্তাদের সক্ষমতা জোরদার করা। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ হবে।

আইজেএম বাংলাদেশের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ ৫০ শতাংশ কমিয়ে আনা এবং ৬০ লাখ শিশুর সুরক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন এবং অপরাধ প্রতিরোধ ও দমনে মাঠপর্যায়ের প্রথম সাড়াদানকারী, সিদ্ধান্ত গ্রহণকারী ও নীতিনির্ধারকদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। বর্তমানে ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ১১টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে আইজেএম বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডার্ক ওয়েবে অপরাধ তদন্ত শিখবেন পুলিশ কর্মকর্তারা

সর্বশেষ আপডেট ০৭:৩৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬