ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭০ বছরের বৃদ্ধাকে গাছে বেঁধে লোহার রড দিয়ে পিটুনি!

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 56

৭০ বছরের বৃদ্ধাকে গাছে বেঁধে লোহার রড দিয়ে পিটুনি

৭০ বছর বয়সী বৃদ্ধা গোলাপী বেগম। কিছুটা মানসিক ভারসাম্যহীনও। অভিযোগ, খুব ভোরে কাজের কথা বলে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এরপর চুরির অপবাদ দিয়ে একটি গাছের সঙ্গে তাঁর হাত-পা বেঁধে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন তিনি।

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের গোবিন্দপুর উত্তর বালাআটা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন স্থানীয় প্রভাবশালী সাদা মিয়া, আমিনুল ইসলাম, আব্দুর রহমান ও সাদা রানী। তবে যে চুরির অভিযোগে বৃদ্ধাকে নির্যাতন করা হয়েছে, তার কোনো প্রমাণ মেলেনি বলে জানা গেছে।

সাংবাদিক সানাউল হক সানীর ফেসবুক স্ট্যাটাস

দৈনিক কালবেলার সাংবাদিক সানাউল হক সানী এ বিষয়ে ফেসবুকে লিখেন, মানুষ এতটা অমানবিক কীভাবে হতে পারে! ৭০ বছরের একজন বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে পেটানোর মতো নিষ্ঠুরতা কীভাবে সম্ভব? অপরাধের অভিযোগ থাকলেও কাউকে এভাবে নির্যাতন করার অধিকার কারও নেই।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। হয়তো দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারও করা হবে। কিন্তু প্রশ্ন হলো, এমন ঘটনা কি শুধু ভাইরাল হলেই আমাদের নজরে আসে? দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত এমন অমানবিক ঘটনা ঘটছে, যার অনেক কিছুই আড়ালে থেকে যায়।

সানী আরো লিখেন, আইন অপরাধীকে শাস্তি দিতে পারে, কিন্তু মানুষের ভেতরে মানবিকতা তৈরি করতে পারে না। মানুষ যদি মানুষকে সম্মান করতে, দুর্বল ও অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল হতে না শেখে, তাহলে শুধু আইন দিয়ে এমন নিষ্ঠুরতা বন্ধ করা কঠিন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৭০ বছরের বৃদ্ধাকে গাছে বেঁধে লোহার রড দিয়ে পিটুনি!

সর্বশেষ আপডেট ০৭:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬