ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৯ বছর পর চলচ্চিত্রের গানে ফিরলেন কনকচাঁপা

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 102

কনকচাঁপা

দীর্ঘ প্রায় ৯ বছর বিরতির পর আবারও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। এমডি ইকবাল পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘নসীব’-এর ‘রাজকুমারী’ শিরোনামের একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ।

গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাশ। দীর্ঘ বিরতি শেষে প্লেব্যাকে ফেরা প্রসঙ্গে কনকচাঁপা জানিয়েছেন, গত কয়েক বছরে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার প্রস্তাব পেলেও কোনো গানই তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেনি।

এ প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ‘এই ৯ বছরে গান গাওয়ার প্রস্তাব যে আসেনি, তা নয়। তবে কোনো গানই আমাকে সেভাবে টানেনি। মনে হয়েছে, এই গানগুলো না গাইলেও চলে। শিল্পীদের আবেগ একটু বেশি থাকে। হয়তো সে কারণেই গান করা হয়নি।’

২০১৮ সালের শুরুর দিকে ছটকু আহমেদ পরিচালিত ‘পাথরের মন’ সিনেমায় সর্বশেষ প্লেব্যাক করেছিলেন কনকচাঁপা। এরপর দীর্ঘ সময় চলচ্চিত্রের গানে তাঁকে পাওয়া যায়নি।

এবার তাঁর চলচ্চিত্রের গানে ফেরার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গীতিকার কবির বকুল। এর আগেও কয়েকবার তাঁকে প্লেব্যাকে ফেরানোর চেষ্টা করেছিলেন এই গীতিকার। তবে প্রতিবারই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কনকচাঁপা।

এবার ‘রাজকুমারী’ গানটির জন্য বেশ জোর দিয়েই অনুরোধ করেন কবির বকুল। শেষ পর্যন্ত তাঁর অনুরোধে গানটিতে কণ্ঠ দিতে সম্মতি জানান কনকচাঁপা। দীর্ঘ বিরতির পর এই প্রত্যাবর্তন নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৯ বছর পর চলচ্চিত্রের গানে ফিরলেন কনকচাঁপা

সর্বশেষ আপডেট ০৬:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬