ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমা না চাইলে পরীমনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৩৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 43

পরীমনি

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ নোটিশ পাঠান।

নোটিশে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, সংলাপ, হুমকি, অভিনয়, অঙ্গভঙ্গি এবং অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া সাত দিনের মধ্যে পরীমনিকে শোকজ নোটিশ দেওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব পদক্ষেপ নেওয়া না হলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। পরীমনি ও তাঁর দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তাঁর গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের দাবি, ভিডিও ধারণের সময় পরীমনি তাঁর মোবাইল ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোন ফেরত নেন।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির একটি ফেসবুক পোস্ট নিয়েও সমালোচনা শুরু হয়। আদালত থেকে বের হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি শব্দের একটি আপত্তিকর ও আক্রমণাত্মক পোস্ট দেন তিনি। পোস্টটি কাকে উদ্দেশ করে দেওয়া হয়েছিল, তা স্পষ্ট না হলেও প্রকাশের এক ঘণ্টার মধ্যে এতে হাজার হাজার প্রতিক্রিয়া পড়ে। তবে মন্তব্য করার সুযোগ বন্ধ থাকায় অনুসারীরা সেখানে সরাসরি মতামত জানাতে পারেননি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্ষমা না চাইলে পরীমনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা

সর্বশেষ আপডেট ১১:৩৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬