ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কে ফ্যাশন অ্যাওয়ার্ড থেকে বাদ পরীমনি

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 110

পরীমনি

সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক পোস্ট ঘিরে বিতর্কের জেরে চট্টগ্রামে একটি ফ্যাশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অতিথি তালিকা থেকে বাদ পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। সাংবাদিকদের প্রতিবাদ, অনুষ্ঠান বয়কট ও প্রতিহতের ঘোষণার পরিপ্রেক্ষিতে আয়োজকেরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন।

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ আয়োজনের কথা রয়েছে।

খালেদ সুমন জানান, সাংবাদিকের সঙ্গে সাম্প্রতিক ঘটনার আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে পরীমনির সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। এ সিদ্ধান্তের পর নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে পরীমনি লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ পোস্টারটি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অতিথি নির্বাচন পুনর্বিবেচনার আহ্বান জানান।

এক জাতীয় দৈনিকের চট্টগ্রাম প্রতিনিধি পোস্টারটি শেয়ার করে লেখেন, সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা না করলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজা উচিত। পরে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্‌বিতণ্ডার মধ্য দিয়ে এ বিতর্কের সূত্রপাত। পরীমনি ও তার দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের অভিযোগ, ভিডিও ধারণের সময় পরীমনি তার মোবাইল ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোন ফিরিয়ে নেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির একটি পোস্ট নিয়েও সমালোচনা হয়। আদালত থেকে বের হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি শব্দের একটি আপত্তিকর ও আক্রমণাত্মক পোস্ট দেন তিনি। পোস্টটি কাকে উদ্দেশ করে লেখা, তা স্পষ্ট না হলেও এক ঘণ্টার মধ্যে এতে হাজার হাজার প্রতিক্রিয়া পড়ে। তবে মন্তব্যের ঘর বন্ধ থাকায় অনুসারীরা সরাসরি মন্তব্য করতে পারেননি।

এদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলায় গত বুধবার আদালতে হাজির হওয়ার কথা ছিল পরীমনির। তবে অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতে উপস্থিত হননি। এর পরিপ্রেক্ষিতে আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরদিন বৃহস্পতিবার বিপুলসংখ্যক দেহরক্ষী নিয়ে আদালতে আত্মসমর্পণ করতে যান তিনি।

আদালতকেন্দ্রিক বিতর্কে পরীমনির নাম জড়ানোর ঘটনা অবশ্য নতুন নয়। ২০২১ সালে মাদক মামলায় কারামুক্তির সময় প্রিজন ভ্যান থেকে বেরিয়ে হাতের তালুতে ‘ডোন্ট লাভ মি বিচ’ লিখে প্রদর্শন করেন তিনি। একই সময় ক্যামেরার সামনে আপত্তিকর হাতের ভঙ্গিও করেন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ছাড়া রিমান্ড শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার ও পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশের ঘটনাও সে সময় সংবাদমাধ্যমে উঠে আসে।

সাম্প্রতিক বিতর্কের জেরে এবার চট্টগ্রামের একটি ফ্যাশন আয়োজনের অতিথি তালিকা থেকে বাদ পড়লেন এই চিত্রনায়িকা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিতর্কে ফ্যাশন অ্যাওয়ার্ড থেকে বাদ পরীমনি

সর্বশেষ আপডেট ০৯:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬