ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত অবমাননার তলবে ট্রাইব্যুনালে ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 12

আদালত অবমাননার তলবে ট্রাইব্যুনালে ফুয়াদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অর্থ লেনদেনের অভিযোগসংবলিত মন্তব্যের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পৌঁছান।

ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন ফুয়াদ। তার এই বক্তব্য আদালত অবমাননাকর কি না, তা জানতে স্বপ্রণোদিত হয়ে গত ১ নভেম্বর ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে নোটিশ জারি করেন। একই সঙ্গে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় নির্ধারিত দিনে হাজির হতে পারেননি তিনি। সেদিন তার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ২৩ নভেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন।

আজ নির্ধারিত দিনে হাজির হয়ে নিজের বক্তব্যের বিষয়ে ট্রাইব্যুনালে ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে ফুয়াদের।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আদালত অবমাননার তলবে ট্রাইব্যুনালে ফুয়াদ

সর্বশেষ আপডেট ১০:৫৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬