ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর আয়-সম্পদে বৈষম্য খতিয়ে দেখবে নরওয়ে-ইউএনএফপিএ

রীতা ভৌমিক, সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 85

নারীর আয়-সম্পদে বৈষম্য খতিয়ে দেখবে নরওয়ে-ইউএনএফপিএ

বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল নারীরা কতটা পাচ্ছেন, তা খতিয়ে দেখতে যৌথ গবেষণা উদ্যোগ নিয়েছে নরওয়ে ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। এ লক্ষ্যে নারীদের অর্থনৈতিক সুবিধার ন্যায্য বণ্টন নিয়ে গবেষণা ও প্রচার কার্যক্রম পরিচালনায় দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ঢাকায় রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসে এ চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন এবং ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং।

গবেষণায় কর্মসংস্থান ও মজুরি, জমি ও সম্পত্তির মালিকানা, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষায় সরকারি বরাদ্দের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও প্রাপ্তি বিশ্লেষণ করা হবে। পাশাপাশি প্রযুক্তিগত পরিবর্তন, স্বয়ংক্রিয়করণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কীভাবে নারীদের অর্থনৈতিক অবস্থাকে প্রভাবিত করছে, তাও অনুসন্ধান করা হবে।

গবেষণার প্রেক্ষাপটে বাংলাদেশের দারিদ্র্য ও আয়বৈষম্যের চিত্র তুলে ধরা হয়েছে। ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে দেশে দারিদ্র্যের হার ২৪ দশমিক ৩ শতাংশ থেকে কমে ১৮ দশমিক ৭ শতাংশে নেমেছে। একই সময়ে জাতীয় আয়বৈষম্যের জিনি সূচক ০.৪৮২ থেকে বেড়ে ০.৪৯৯ হয়েছে।

গবেষণায় আরও বলা হয়েছে, প্রতি ১০ জন পুরুষের মধ্যে প্রায় আটজন শ্রমশক্তিতে যুক্ত থাকলেও নারীদের ক্ষেত্রে এ সংখ্যা চারজন। নারীরা প্রতিদিন গড়ে ৫ দশমিক ৮ ঘণ্টা বিনা পারিশ্রমিকে গৃহস্থালি ও পরিচর্যার কাজে ব্যয় করেন। পুরুষদের ক্ষেত্রে এ সময় মাত্র ০.৮ ঘণ্টা।

ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, নারীরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সেই অর্জনের ন্যায্য অংশ পাচ্ছেন কি না, তা নিয়ে আরও নির্ভরযোগ্য গবেষণা প্রয়োজন। নারীর অর্থনৈতিক অগ্রগতির পথে পারিবারিক সহিংসতা, পরিবার পরিকল্পনা সেবায় সীমাবদ্ধতা, বাল্যবিবাহ এবং শিক্ষা অসমাপ্ত রাখার মতো বাধা রয়েছে।

নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল ন্যায্যভাবে বণ্টন এবং শক্তিশালী অর্থনৈতিক অগ্রগতি পরস্পরের পরিপূরক। বাংলাদেশের গবেষকদের নীতিনির্ধারণে সহায়ক প্রমাণ তৈরিতে সহযোগিতা করতে পেরে নরওয়ে আনন্দিত।

২০২৭ সালের জুনে গবেষণার ফলাফল একটি গবেষণাপত্রে প্রকাশের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নীতিনির্ধারক, গবেষক, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের অংশগ্রহণে নীতি সংলাপ ও প্রচার সেমিনার আয়োজন করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নারীর আয়-সম্পদে বৈষম্য খতিয়ে দেখবে নরওয়ে-ইউএনএফপিএ

সর্বশেষ আপডেট ০১:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬