শিরোনাম
বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 27
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি ঘোরানোর সময় এ ঘটনা ঘটে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি জানান, বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। কারা আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আগুন লাগার পর সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





























