ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বাসে আগুনের রহস্য বের হবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 9

রাশেদ খান-নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, তা বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সমমনা জোটের এক সভায় তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, জুলাইয়ের আন্দোলনের সময় বিএনপিকে মাঠে না থাকার কথা বলা হয়। কিন্তু ওই সময় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সবার আগে বিএনপির নেতা রুহুল কবির রিজভী গ্রেপ্তার হয়েছিলেন। জুলাইয়ে বিএনপি, ছাত্রদল, যুবদল এবং বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতাকর্মীরাই বেশি গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাশেদ খান বলেন, সাত মাসের একটি সরকারের বিরুদ্ধে এখনই লংমার্চ কর্মসূচি দেওয়া কোনো স্বাভাবিক কর্মসূচি নয়। জামায়াতে ইসলামী ও এনসিপি লংমার্চ করছে। অন্যদিকে আওয়ামী লীগ মাঠে নেমে অরাজকতা সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, এ মুহূর্তে দুই বিরোধী দলের অপতৎপরতা সামলে বিএনপিকে সরকার পরিচালনা করতে হচ্ছে। জনগণকে এসব কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রাশেদ খান আরও বলেন, এই বিরোধী দল আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে আগামী ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু করতে চায়। শেখ হাসিনাও ডিসেম্বর মাসে দেশে ফিরতে চান বলে দাবি করেন তিনি।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, ১১ দলীয় জোটের দাবি মেনে নেওয়া হলে ঢাকায় আর ককটেল বিস্ফোরণ ঘটবে না। তাঁর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই নাসীরুদ্দীনকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের দাবি জানান রাশেদ খান

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বাসে আগুনের রহস্য বের হবে

সর্বশেষ আপডেট ০৩:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬