ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেড ক্রিসেন্টের পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 23

বাংলাদেশ রেড ক্রিসেট সোসাইটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৬-২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে এ তফসিল প্রকাশ করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে একই দিন গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল অনুযায়ী, ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ডেলিগেটদের তথ্য যাচাই করে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ১৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা এবং ১৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

১৭ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ, ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল এবং ১৯ নভেম্বর যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ এবং ২১ নভেম্বর আপিল শুনানি ও নিষ্পত্তি হবে।

এ ছাড়া ২২ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা এবং ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

রাষ্ট্রপতির আদেশ নং ২৬/১৯৭৩ এবং সোসাইটির গঠনতন্ত্র ও নির্বাচনী বিধিমালা অনুসরণ করে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে নির্বাচন কমিশন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রেড ক্রিসেন্টের পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা

সর্বশেষ আপডেট ০৬:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬