ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ঘুষ দাবির অভিযোগে

সৈয়দপুরে কাস্টমস কমিশনারের বিরুদ্ধে শ্রমিকদের অনশন

আরিফুল ইসলাম আরিফ, ​নীলফামারী
  • সর্বশেষ আপডেট ১০:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 59

সৈয়দপুরে কাস্টমস কমিশনারের বিরুদ্ধে শ্রমিকদের অনশন

রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মুহম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে বড় অঙ্কের ঘুষ দাবি, ক্ষমতার অপব্যবহার ও কারখানা বন্ধের হুমকির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে অবস্থান কর্মসূচি, সড়ক অবরোধ ও লাগাতার অনশন শুরু করেছেন আহমেদ প্লাইউড ফ্যাক্টরির শত শত শ্রমিক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শুরু হওয়া শ্রমিকদের আন্দোলনের কারণে রংপুরের সঙ্গে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে।

শ্রমিক ও স্থানীয় সূত্রের অভিযোগ, রংপুরে যোগদানের পর কমিশনার মুহম্মদ রাশেদুল আলম বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে সেগুলোর কাছে বড় অঙ্কের ঘুষ দাবি করেন। এর ধারাবাহিকতায় কয়েক দিন আগে তার অধীনস্থ কর্মকর্তাদের একটি বিশেষ দল সৈয়দপুরের আহমেদ প্লাইউড ফ্যাক্টরিতে অভিযান চালায়। অভিযানের পর কারখানা কর্তৃপক্ষের কাছে শতকোটি টাকা ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ উঠেছে। টাকা না দিলে ভ্যাট ফাঁকির মামলা দিয়ে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি শ্রমিকদের।

অভিযোগ রয়েছে, এ নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের বিরোধ তৈরি হয়। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ কর্মকর্তাদের আটকে রাখলে নীলফামারী জেলা পুলিশের সহায়তায় তারা সেখান থেকে বেরিয়ে যান।

এ ঘটনার পর কারখানাটি বন্ধ হয়ে পড়ায় কর্মহীন হয়ে পড়েছেন কয়েক শ শ্রমিক। তাদের অভিযোগ, একটি সচল শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ফলে বহু পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। শ্রমিকরা অভিযুক্ত কমিশনারের শাস্তি, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অবিলম্বে কারখানা চালুর দাবি জানিয়েছেন। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপও কামনা করেছেন।

অভিযুক্ত কমিশনার মুহম্মদ রাশেদুল আলম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে শ্রমিকদের অনশন ও সড়ক অবরোধ ঘিরে সৈয়দপুরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তিতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঘুষ দাবির অভিযোগে

সৈয়দপুরে কাস্টমস কমিশনারের বিরুদ্ধে শ্রমিকদের অনশন

সর্বশেষ আপডেট ১০:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬