ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 116

মুক্তিযুদ্ধ মঞ্চ

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনে সংহতি জানিয়ে শ্রমিক হত্যা, নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। একই সঙ্গে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, নিহত দুই শ্রমিকের হত্যার বিচার এবং গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি দাবি করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা নিজেদের শ্রম ও ঘামের বিনিময়ে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত সচল রেখেছেন। অথচ ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে তাঁদের হামলা, পুলিশি নির্যাতন, গ্রেপ্তার ও মামলার শিকার হতে হচ্ছে। গাজীপুরের বাংলাবাজারে শ্রমিক তৌফিক শেখ ও আবু হাসানের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে।

মুক্তিযুদ্ধ মঞ্চের দাবি, হামলায় পুলিশ ও বিএনপির দলীয় সন্ত্রাসীরা জড়িত। শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগ, গুলি, গ্রেপ্তার এবং নারী শ্রমিকদের হয়রানির অভিযোগও তুলেছে সংগঠনটি। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উচ্চ মূল্যস্ফীতি, বাড়িভাড়া, চিকিৎসা, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি যৌক্তিক ও মানবিক বলে মনে করে সংগঠনটি।

মুক্তিযুদ্ধ মঞ্চ শ্রমিকদের ওপর হামলা, নির্যাতন ও গ্রেপ্তার বন্ধ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। পাশাপাশি শ্রমিকদের নয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায় ও দেশবাসীর প্রতি শ্রমিকদের আন্দোলনে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে শ্রমিক হত্যার দায়ে সরকারের পদত্যাগ এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবিও জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্রমিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চ

সর্বশেষ আপডেট ১১:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬