নীলফামারীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

- সর্বশেষ আপডেট ০৪:০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 102
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন।
এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল এবং ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্য সচিব মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ।
সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ।































